সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

দিল্লিতে শশ্মানে মরদেহ সৎকারে দীর্ঘ অপেক্ষা

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনায় মৃত্যু বাড়তে থাকায় ভারতের দিল্লিতে শশ্মানে মরদেহ সৎকারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। যমুনা নদীর তীরে দিল্লির বৃহৎ নিগামবোধ শশ্মানঘাটে প্রতিদিন চাপ বাড়ছে। শহরের আরেকটি বড় শশ্মানঘাটের এক কর্মচারী জানিয়েছেন, আগে যেখানে দিনে এক থেকে দুইজনকে দাহ করা হতো এখন সেখানে ১৫টিরও বেশি মরদেহ দাহ করতে হচ্ছে। মহারাষ্ট্রে হাসপাতালে খালি নেই শয্যা।

একদিনে মহারাষ্ট্র ও তেলেঙ্গানার বেশিরভাগ হাসপাতাল ঘুরে শয্যা খালি না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। বুধবার ভারতে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে দেশটিতে প্রায় দুই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৩৭ জন। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে একদিনে তিন হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত প্রায় ৭৬ হাজার।

দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ৬২ হাজারের বেশি আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে। এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ২৩৪ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ৮৫ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৪১৬ জন।


আরোও অন্যান্য খবর
Paris