সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

তাইওয়ানের আকাশে রেকর্ড পরিমাণ চীনা বোমারু বিমান

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

এফএনএস : বিমানতাইওয়ানের আকাশসীমায় রেকর্ড পরিমাণ সামরিক বিমান নিয়ে মহড়া দিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) সোমবার পারমাণবিক বোমারু বিমানসহ ২৫টি জঙ্গি বিমান ওড়ায় চীন।এই মহড়া চলতি বছরের সবচেয়ে আক্রমণাত্মক ও বৃহৎ বলে জানিয়েছে তাইওয়ান।

তাইওয়ান ইস্যুতে চীন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরপরই এই মহড়া চালালো চীন। বেইজিং বরাবরই তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে আসছে। তবে, গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

তাইওয়ার জানায়, সোমবারের ওই মহড়ায় ছিল ১৮টি জঙ্গিবিমান, ৪টি আণবিক অস্ত্র বহনকারী বোমারু বিমান এবং দুটি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনাকে পাল্টা জবাব দিতে তারাও যুদ্ধ বিমান ওড়ায়। চীনা বিমানগুলোর দিকে ক্ষেপণাস্ত্রও তাঁক করে রাখে তারা।


আরোও অন্যান্য খবর
Paris