সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ফ্রান্সে সব মসজিদে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সরকারের

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

এফএনএস : রমজান মাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রান্সে একটি মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী গ্রাফিটি আঁকার পর দেশটিতে সব মসজিদে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহরের একটি মসজিদ এবং মুসলিম কালচারাল সেন্টারের দেয়ালে রোববার ও গ্রাফিটি দেখতে পান মসজিদের একজন কেয়ারটেকার এবং স্থানীয় মুসলিম কমিউনিটির একজন সদস্য।

ওই গ্রাফিটিতে ইসলাম এবং মুহাম্মদ (সা.)-কে অপমান করা হয়। সেখানে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু এবং ক্যাথলিজমকে ফ্রান্সের রাষ্ট্রধর্ম বানানোর কথা বলা হয়। এ ঘটনার পর রেনেসের সরকারি কৌঁসুলির অফিস তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডারমানিন এমন বিদ্বেষমূলক হামলার নিন্দা এবং ফ্রান্সের ৫৭ লাখ মুসলমানের প্রতি ‘একাত্মতা’ প্রকাশ করেন।

তিনি বলেন, এই সাংস্কৃতিক ও ধর্মীয় সেন্টারে যে মুসলিম বিরোধী বক্তব্য লেখা হয়েছে তা অগ্রহণযোগ্য। ডারমানিন বলেন, ফ্রান্সে প্রার্থনার স্বাধীনতা একটি মৌলিক স্বাধীনতা। এ সময় ফ্রান্সের পুলিশ ও জেন্ডারমারি, যারা গ্রাম্য এলাকায় ছোট শহরগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকে তাদেরকে রমজানে মসজিদগুলোতে নজরদারি বাড়াতে আহ্বান জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris