সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মহামারির মধ্যে বিশ্বে ধনকুবেরদের রেকর্ড

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাস মহামারিতে বিশ্বের মানুষ বিপাকে। সবচাইতে বেশি বিপাকে রয়েছেন স্বল্প আয়ের মানুষ। চলাচলে কড়াকড়ি, সাধারণ ছুটি, লকডাউন ইত্যাদি মিলে তেমন কোনও ভালো অবস্থানে পৌছাতে পারেনি গোটা বিশ্ব। তবে এরইমধ্যে মঙ্গলবার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা বলছে, বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ২ হাজার ৭৫৫ জন। গত বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে ৬৬০ জন। এর আগে কখনো এতজন এই ক্লাবে প্রবেশ করতে পারেনি।

ধনকুবেরদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন.কমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। ফোর্বসের চিফ কন্টেন্ট কর্মকর্তা ডাল লেন রয়টার্সকে বলেন, পৃথিবীর অতি, অতিধনীরা আরও, আরও বেশি ধনী হয়েছেন। বেজোসের পর বিশ্বে দ্বিতীয় অবস্থানে ধনী ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মালিক হিসেবে তার সম্পদের পরিমাণ ১৫১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। মাইক্রোসফট প্রধান বিল গেটস রয়েছেন চতুর্থ অবস্থানে।

তার সম্পদ ১২৪ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট। সপ্তম অবস্থানে ল্যারি এলিসন। অষ্টম স্থানে রয়েছেন গুগলের ল্যারি পেজ রয়েছেন। নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছেন যুক্তরাষ্ট্রের সের্গেই ব্রিন ও মুকেশ আম্বানি। দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে ৭২৪ জন। তালিকায় এরপরই রয়েছে চীন। দেশটিতে শতকোটি ডলারের মালিক ৬৯৮ জন। ভারতে এ সংখ্যা ১৪০ জন। জার্মানিতে ১৩৬ জন। বিশ্বে এখন যে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার রয়েছেন তাদের হাতে রয়েছে মোট ১৩.১ ট্রিলিয়ন ডলারের সম্পদ।


আরোও অন্যান্য খবর
Paris