সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

Paris
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার চীনের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এ সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সবগুলোর দেশের স্বার্থ রক্ষা করবে।

কাজেই তা বন্ধ করা যাবে না। তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন, সংঘর্ষ নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন একথা মনে না করে যে, আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা। চীনের সঙ্গে আলোচনা করতে আসলে যুক্তরাষ্ট্রের একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। বেইজিংয়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে।

তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছায়। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে জো বাইডেন প্রশাসনও।


আরোও অন্যান্য খবর
Paris