সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসছেন মোদি

Paris
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যগুলো কিভাবে কাজ করছে, টিকাকরণ কেমন চলছে, এসব বিষয় নিয়ে রাজ্যের প্রধানদের সঙ্গে কথা বলবেন তিনি। আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

তার আগে মঙ্গলবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন। সোমবার ভারতে ১ লাখেরও বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যার ৮০ শতাংশের বেশি মাত্র আটটি রাজ্যের বাসিন্দা। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এদিন আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৪ জন।

এরপরেই রয়েছে ছত্তিশগড়। সেখানে সোমবার ৫ হাজার ২৫০ আক্রান্ত হয়। এর আগে গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি। তখন করোনার সংক্রমণরোধে প্রশাসনকে দ্রুত ও কড়া ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছিলেন তিনি। করোনা রুখতে তিনি পাঁচ দফা ব্যবস্থা নিতে বলেছিলেন। পাশাপাশি সঠিকভাবে টিকাকরণ চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিলেন মোদি।


আরোও অন্যান্য খবর
Paris