সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলায় ২ জন নিহত

Paris
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে এক দুর্বৃত্ত হামলা করেছেন। এতে পুলিশ বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে দুর্বৃত্তের এই হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরপরই লকডাউন ঘোষণা করা হয় ক্যাপিটল ভবনে।

সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, দ্রুতগতির একটি গাড়ি ক্যাপিটল ভবনের নিরাপত্তা ফটক ভাঙার চেষ্টা করে। এরপর গাড়ির চালক পুলিশদের দিকে ছুরি নিয়ে তেড়ে যায়। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়। শুক্রবারের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ওই কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভানস।

তবে এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো আলামত আছে বলে মনে করছে না পুলিশ। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুর দিকে ৬ জানুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ব্যাপক হামলা ও বাঙচুর চালায় ক্যাপিটল ভবনে।


আরোও অন্যান্য খবর
Paris