সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বাংলাদেশ সফরে মোদীর বিরুদ্ধে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

এফএনএস : সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের পক্ষে চিঠি দিয়েছেন দলটির নেতা ডেরেক ও’ব্রায়েন। ভারতের প্রধানমন্ত্রী তাঁর পদের অপব্যবহার করে বিদেশে থেকে দেশের নির্বাচনের প্রচার চালিয়েছেন বলে চিঠিতে অভিযোগ করেছে তৃণমূল।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীর যোগ দেয়া নিয়ে আপত্তি না থাকলেও মতুয়াদের তীর্থস্থান দর্শন নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। দলটির দাবি, পশ্চিমবঙ্গের ভোট এবং মতুয়া ভোটারদের প্রভাবিত করতেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেখানে দর্শণ করেন। মোদীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূল।


আরোও অন্যান্য খবর
Paris