সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আফগানিস্তানে এবার ৩ নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মঙ্গলবার তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে আফগান স্বাস্থ্য বিভাগের প্রাদেশিক সদর দফতরে। যদিও এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী। এসব হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। তালেবান মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। গত বছর দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা বেড়েছে।

অনেক ক্ষেত্রেই কর্মজীবী নারীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। চলতি মাসেই জালালাবাদে তিন নারী সংবাদকর্মীকে হত্যা করা হয়। এ হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে বেশিরভাগ হত্যাকাণ্ডেই তালেবানের দিকে আঙুল তুলেছে আফগান সরকার। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে তালেবানরা।


আরোও অন্যান্য খবর
Paris