সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় কান কাটা গেল বিজেপি কর্মীর

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : ভারতের পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ায় এক বিজেপি কর্মীর কান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এমনকি তার বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। গত সোমবার রাজ্যের জলপাইগুড়িতে এ ঘটনা ঘটেছে। আহত বিজেপি কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরে এ ঘটনায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ করে বিজেপি। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সোমবার রাজ্যজুড়ে হোলি খেলা চলছিল।

জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে গেরুয়া রঙের টিকা পরিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন এক বিজেপি কর্মী। এ ঘটনার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে তার বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করেন। এ সময় তারা গ্রামের নারীদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এমনকি ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এই দুর্বৃত্তদের তাণ্ডবে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।

অভিযোগ দায়েরের পর এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীর অভিযোগ, ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ঘটনা তারই প্রমাণ। রঙ খেলা সৌজন্যের পরিচয়। সেই ঘটনাকে রক্তাক্ত করল তৃণমূল। অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।


আরোও অন্যান্য খবর
Paris