সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুদ্ধবিরতির প্রস্তাবের পরদিনই সৌদিতে হুথিদের ড্রোন হামলা

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

এফএনএস : সৌদি আরবের অস্ত্রবিরতির প্রস্তাবের পরদিনই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরে হামলা চালানো হয়। হুথিদের গণমাধ্যম মাল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে একথা জানিয়েছে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি বলেন, ড্রোনটি সফলভাবে আভা বিমানবন্দরে আঘাত হেনেছে।

কাসেফ টুকে ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে জানান তিনি। ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালানোর অঙ্গীকার করে হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে কিছু জানানো হয় নি। ছয় বছরের সংঘাত মেটাতে সোমবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আলোচনা ও অস্ত্রবিরতির প্রস্তাব দেয় সৌদি আরব।


আরোও অন্যান্য খবর
Paris