সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি নেতানেয়াহু’র

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ইসরায়েলে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু।কিন্তু বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি এবং শরিক দলগুলো মোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে।

অন্যদিকে, বিরোধী দলগুলো ৬০টি আসন পেতে যাচ্ছে বলে বুথফেরত জরিপে উঠে এসেছে। ফলে জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির সঙ্গে জোট গঠন করেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না লিকুদ পার্টি। বুধবার ভোট গণনা শেষ হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের নির্বাচন কমিশন। রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত দুই বছরে চারবার নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে।


আরোও অন্যান্য খবর
Paris