সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে’ ফিরছেন ট্রাম্প

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

এফএনএস : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব উদ্যোগে সোশাল মিডিয়া তৈরির উদ্যোগ নিয়েছে। মূল ধারার সবকটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিষিদ্ধ হওয়ায় এবার নিজেই একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। ট্রাম্পের এই উদ্যোগ সফল হলে নিজের সোশ্যাল মিডিয়া থেকে আবারও সক্রিয় হবেন তিনি।

ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে জানান, তার ধারণা আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরে আসবেন। তার এই প্ল্যাটফর্ম সামাজিকমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হবে বলে দাবি করেছেন তিনি।

মিলার জানান, নতুন এই প্রকল্প নিয়ে এরইমধ্যে ফ্লোরিডার নিজ রিসোর্টে বেশ কয়েকটি টিমের সঙ্গে ‘বড় ধরনের’ কয়েকটি বৈঠক করেছেন ট্রাম্প। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি কোম্পানিও সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছে।

এ বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ভয়াবহ সহিংসতার পর ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করে করা হয়। গত ১০ বছরের বেশি সময় ধরে যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। টুইটারে প্রায় ৯ কোটি অনুসারী ছিল ট্রাম্পের।


আরোও অন্যান্য খবর
Paris