সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

এবার করোনায় আক্রান্ত হলেন ইমরানের স্ত্রী

Paris
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

এফএনএস : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনায় আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এর এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি তার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটে বলা হয়েছে, দেশটির ফার্স্ট লেডি বুশরা বিবি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করে শনিবার এক টুইট করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের সকল কর্মকর্তাসহ তার সাথে যারা মিশেছেন কন্ট্রাক্ট ট্রেসিং পলিসির মাধ্যমে তাদের সনাক্ত করা হবে বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের করোনায় আক্রান্তের খবর আসে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করে। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান তার এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত।

তিনি এখন সেল্ফ আইসোলেশনে রয়েছেন।’ গত বৃহস্পতিবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান খান। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছিল, ‘আজ প্রধানমন্ত্রী ইমরান খানকে টিকা দেওয়া হয়েছে।’ করোনাবাইরাসের টিকা নেয়ার ৪৮ ঘন্টা পার না হতেই তিনি করোনা আক্রান্ত হলেন। ২২০ মিলিয়ন মানুষের দেশ পাকিস্তানে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।


আরোও অন্যান্য খবর
Paris