সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বিন সালমানের বিমানে উড়ে গিয়েছিলো খাশোগির ঘাতক দল : সিএনএন

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানরি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহর শহরে উড়ে গিয়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথির তথ্য উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। ‘টপ সিক্রেট’ শিরোনামের এ নথিতে সৌদি আরবের একজন মন্ত্রীর সই রয়েছে।

বৃহস্পতিবার শেষ বেলায় সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে, স্কাই প্রাইম অ্যাভিয়েশনের মালিকানা ২০১৭ সালে সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিলের কাছে হস্তান্তর করা হয়েছে যাতে সার্বভৌম ৪০০ কোটি ডলারের তহবিল রয়েছে। এই কোম্পানির বিমান ২০১৮ সালের অক্টোবর মাসে খাশোগি হত্যায় ব্যবহৃত হয়েছে।

সার্বভৌম তহবিল নিয়ন্ত্রিত হয় সৌদি রাজ পরিবারের মাধ্যমে যা সভাপতি হলেন ৩৫ বছর বয়সী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সিএনএন বলেছে, এসব তথ্য থেকে খাশোগি হত্যায় এমবিএস’র যুক্ত থাকার প্রমাণ মেলে। এমবিএস হচ্ছে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নামের সংক্ষিপ্ত রূপ।


আরোও অন্যান্য খবর
Paris