সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারের সেনা বাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে তাৎক্ষণিকভাবে মিয়ানমার সেনাবাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। বেসামরিক সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ফেসবুকের পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হলো। এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বিক্ষোভ প্রতিবাদের পর থেকেই সহিংসতা শুরু হয়েছে। সে কারণেই এই নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

সেখানে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি তাতমাদাউকে (মিয়ানমার সেনাবাহিনী) ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকার অনুমতি দেয়া হলে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ।’ বিক্ষোভ সহিংসতায় কমপক্ষে তিন বিক্ষোভকারী এবং এক পুলিশ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট ফেসবুক বলছে তারা মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব বাণিজ্যিক কোম্পানির বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছে। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যতে সামরিক বাহিনী কর্তৃক সহিংসতার স্পষ্ট ঝুঁকি তৈরি হওয়ার কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, বৃহস্পতিবার নতুন করে আরও প্রতিবাদের পরিকল্পনা করেছেন দেশটির শিক্ষার্থী ও চিকিৎসকরা। বুধবার মিয়ানমারের প্রায় ১১শ নাগরিককে মালয়েশিয়া থেকে বিক্ষোভপূর্ণ দেশটিতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এসব নাগরিকরা শনিবার মিয়ানমারে পৌঁছাবেন বলে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চলতি মাসের শুরুতে বেসামরিক সরকারকে উৎখাত করে দেশের ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী।


আরোও অন্যান্য খবর
Paris