সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আরইউজে’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

Paris
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া বিভাগের নবীন সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অলকার মোড়ে আরইউজে কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নবীন সাংবাদিক অংশ নেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সার্বিক তত্বাবধানে এতে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফসর ড. খাদেমুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে সেশন পরিচালনা করেন সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আলতাফ হোসাইন, মিরর নিউজের রাজশাহী ব্যুরো রাজিব হাসান ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত। কর্মশালাটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ওমর ফারুক। এতে প্রফেসর ড. খাদেমুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সাংবাদিকতার মত মহান পেশায় ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে। তবে এই চ্যালেঞ্জ সবাই গ্রহণ করতে পারেন না। এই পেশাকে ধারণ করতে হলে ব্যাপক ত্যাগের মানসিকতা থাকতে হবে। ন্যায় ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris