স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা মোহনগঞ্জ থেকে পবা উপজেলার নওহাটা পর্যন্ত সংযোগ সড়কের বারানয় নদী ঘেঁষা মোহনগঞ্জে সড়কটির একাংশে নদীতে ধসে যাওয়ায় সড়কটি দিয়ে ভারী-মাঝারি যানবাহন কিংবা পায়ে হেঁটে চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটি দিয়ে চলতে পারছে না বাস, ট্রাক, ভ্যান গাড়ি-অটোরিকশা, মোটরসাইকেল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারিরা। জানা গেছে, মোহনগঞ্জ-নওহাটা সংযোগ সড়কের মোহনগঞ্জে বারনয় নদীর পূর্ব পাশ দিয়ে এই সড়কটি দিয়ে যাওয়া যায় পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার আনুলিয়া, সুকানদিঘি, দাউকান্দি, পবা উপজেলার বড়গাছিও নওহাটায়। প্রতিদিন সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। চলাচল করে থাকে শতশত ভারী ও মাঝারি যানবাহন মালামাল ব্যবহৃত। এছাড়া গ্রামের মানুষ শাকসবজিসহ বিভিন্ন মালামাল নিয়ে এই সড়ক দিয়ে রাজশাহী শহরের খুব কমসময়ে যাতায়াত করে থাকেন। বাগমারা উপজেলার দক্ষিণের শেষপ্রান্ত মোহনগঞ্জ ডিগ্রি কলেজ মোড় থেকে সড়কটি চলে গেছে দাওকান্দি, বড়গাছি, নওহাটায়। সড়কটি দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গামি ছাত্র ছাত্রী, অফিস আদালতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে থাকেন। মোহনগঞ্জ-নওয়াটা সংযোগ সড়কের বারানয় নদীর তীরবর্তী মোহনগঞ্জের জামরুলের বাড়ির সামনে পশ্চিম পাশে বারানয় নদীতে ধসে পড়ার কারণে এই সড়ক স্থানীয়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সড়কটি যাতায়াতে অধিক ঝুঁকিপূর্ণ। মোহনগঞ্জ ও হাসনিপুরে রবিবার, বৃহস্পতিবার হাট বসে এই সড়কটি নদীতে ধসে পড়ায় সড়কটি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে না পারায় চরম দুর্ভোগ পোয়াচ্ছেন কৃষক, পথচারী ও অত্র এলাকার ৫০টি গ্রামের মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাগমারার চকহায়াতপুর, মোহনগঞ্জ, হায়াতপুরসহ দুর্গাপুরের আনুলিয়া, সুখানদিখী-দাওকান্দি এলাকার মানুষ। এই সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স, আকাশ পথের যাত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসহ বিভিন্ন কোম্পানিরবাহন মালামাল নিয়ে যাতায়াত করে থাকে। বাগমারার পার্শ্ববর্তী উপজেলা আত্রাই থেকে খুব কম সময়ে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স রামেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে যাতায়াত করে। কেউ আবার সড়কটি ব্যবহার করে হযরত শাহমুখদুম (র:) রাজশাহী বিমানবন্দরে আসেন। দাওকান্দিতে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মোহনগঞ্জ ডিগ্রী কলেজসহ মোহনগঞ্জে এ রয়েছে মসজিদ মাদ্রাসা সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ নানান প্রতিষ্ঠান। জনগুরুত্বপূর্ণএই সড়কটি সংস্কার মেরামত করতে স্থানীয় সরকার এখনো কাজ শুরু না করায় অভিযোগ করছেন স্থানীয় ও পথচারীরা। গত এক মাস আগে ভারী বর্ষণ ও কয়েকদিন আগে বারবার ভূমিকম্পের ফলে রাস্তাটি ধস নেমেছে বলে বিজ্ঞজনরা বলছেন। মোহনগঞ্জ-নওহাটা সড়কের বারানয় নদী সংলগ্ন মোহনগঞ্জেমৃত হামিদ গার্ড ও জামরুলের বাড়ির পশ্চিম পাশে ধসে যাওয়া জন গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারও মেরামতও মোহনগঞ্জ ব্রিজ থেকে সড়ক ধসে যাওয়া ওই স্থানটি পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ দ্রুত সম্পন্ন করে জনগণেরযাতায়াতের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়ার জন্য স্থানীয় সরকার ও সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়েছেন নওগাঁর আত্রাই, দুর্গাপুর-বাগমারা এলাকাবাসী।