সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে ধর্মঘটের ডাক

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সামরিক অভুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন মিয়ানমারের বিক্ষোভকারীরা। সোমবারের আন্দোলনে আরো বেশি মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে অবিলম্বে আন্দোলন বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে সেনা সরকার। আন্দোলনকারীরা তরুণদের সহিংসতায় উস্কানি দিচ্ছে এমন অভিযোগও করেছে সামরিক কর্তৃপক্ষ।

রোববার সামরিক শাসন বিরোধী বিক্ষোভে নিহত তরুণী মিয়া থোয়ে থোয়ে খাইনের শেষকৃত্যে হাজার হাজার মানুষ জড়ো হয়। পেশায় বিক্রয়কর্মী ওই তরুণী নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়ে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার মৃত্যুবরণ করেন। সামরিক শাসন বিরোধী আন্দোলনে নিহত তরুণী মিয়ানমারে আন্দোলনের প্রতীক হয়ে উঠছেন। এদিকে মান্দালয়ে নিহত দুই বিক্ষোভকারীর স্মরণে ইয়াঙ্গুনে সমাবেশ করে শ্রদ্ধা জানিয়েছে আন্দোলনকারীরা।


আরোও অন্যান্য খবর
Paris