সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় দিবর-শিহাড়া-নির্মইল ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম ঘুষ বাণিজ্য ও দালাল চক্রের বিরুদ্ধে প্রতিকার চেয়ে নওগাঁ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ৮ জন ভুক্তভোগীর পক্ষে ভুক্তভোগী মোঃ মেজবাবুল হোসেন ও এনসিপির নওগাঁ জেলার একটি টিম এই অভিযোগ দুদক ও জেলা প্রশাসক বরাবর জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পত্নীতলা দিবর-শিহাড়া-নির্মইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক, উপসহকারী ভূমি কর্মকর্তা জাফর উদ্দিন, প্রসেস সার্ভার গোলাম কিবরিয়া ও পিওন মিজানুর এবং ঐ অফিসের প্রকাশ্য দালাল চক্র খোরশেদ আলম তারা ঘুষ ছাড়া কোন কাজ করছেন না। এমনকি যারা ঘুষ দিতে চায়না তাদের কোন কাজ হয়না।
ভুক্তভোগী মেজবাবুল হোসেন বলেন, আমি খাজনা দিতে গেলে অফিসের সহকারী নায়েব জাফর বলেন যে ৩০০ টাকা লাগবে না দিলে হোল্ডিং এর হিসাব দিবে না। এরপর আমি যাই প্রধান নায়েব এনামুল হকের কাছে। উনার চাহিদা আরো বেশি। আমি টাকা দিতে রাজি না হওয়ায় উনারা আমার সাথে চরম দূর ব্যবহার করেন। প্রকাশ্য দালাল খোরশেদ আলম আমাকে বিপদে ফেলার জন্য আমার হোল্ডিং থেকে জমির পরিমাণ কম করে দেন।
ভুক্তভোগী আলম বলেন, আমি জমি খারিজের জন্য উক্ত অফিসে গেলে এনামুল হক ও দালাল খোরশেদ আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মোটা অংকের টাকা ঘুষ নেয়। ভুক্তভোগী মোকছেদুল ইসলাম বলেন, আমি জমির খাজনার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিসের প্রধান এনামুল হক তার দালাল খোরশেদ এর মাধ্যমে আমার কাছে টাকা চায়। কিন্তু আমি যখন আমার আর্মির পরিচয় দেয় তখন টাকা দেওয়া লাগেনা। কিন্তু সাধারণ মানুষ কিভাবে মাফ পাবে। এনসিপির নওগাঁ জেলার অন্যতম সংগঠক ইমরুল আখিয়ার পরাগ ও আসাদুজ্জামান জানান, আমরা এনসিপির ও বৈষম্য বিরোধী ছাত্রদের একটি টিম দুদক ও জেলা প্রশাসকের কাছে লিখিতে আকারে প্রমাণসহ জমা দিয়েছি। যারা স্বৈরাচারের দোসর তারা যেন কোনভাবেই ছাড় না পায়। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষরা এর ব্যবস্থা গ্রহণ করবে।

 


আরোও অন্যান্য খবর
Paris