সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক ও ছাত্র দিবস স্বীকৃতির দাবি

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক-ছাত্র দিবস হিসেবে স্বীকৃতির জোর দাবি উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা (ড. জোহা) এবং তাঁর শাহাদাতের ঘটনায় প্রতিবাদ করে রাজশাহীর রাজপথে প্রাণ দেয়া রাজশাহী সিটি কলেজের তৎকালীন ছাত্র নুরুল ইসলামের স্বরণে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, সদস্য শরিফ উদ্দীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জন্য শহীদ ড. শামসুজ্জোহা ও শহীদ নুরুল ইসলামের আত্মদান চিরস্মরণীয়। দিনটিকে জাতীয় শিক্ষক-ছাত্র দিবস হিসেবে স্বীকৃতি সময়ের দাবি। এসব বিশিষ্টজনদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ না করলে একসময় তরুণ প্রজন্ম দেশের ইতিহাসই ভুলে যাবে। ১৮ ফেব্রুয়ারিকে অবিলম্বে জাতীয় শিক্ষক-ছাত্র দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে।

শ্রদ্ধাঞ্জলি : গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি শোক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটক দিয়ে প্রবেশ করে ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনার মধ্যে দিয়ে শেষ হয়। শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আকরাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris