সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইইউ’র সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ২০২০ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চীন। ইইউ’র পরিসংখ্যান অফিসের তথ্যে এমন চিত্র উঠে আসে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গেল বছর ইইউ এবং চীনের মধ্যে ৭০৯ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এবং ইইউ’র মধ্যে আমদানি ও রপ্তানি হয়েছে ৬৭১ বিলিয়ন ডলারের। একমাত্র চীনই ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতিতে উন্নতির দিকে ছিল। অর্থনীতিতে ধস না নামার মূল কারণ হলো এই সংকটকালে চীন মূলত চিকিৎসা সারঞ্জাম ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ইউরোপে।

ইইউ’র পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে ‘২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রধান অংশীদার ছিল চীন। ৫ দশমিক ৬ শতাংশের বেশি আমদানি এবং ২ দশমিক ২ শতাংশের বেশি রপ্তানি বৃদ্ধির কারণেই এই ফলাফল দাঁড়ায়।’ গেল জানুয়ারিতে চীনা সরকারে পক্ষ থেকে প্রকাশিত তথ্যের সাথে ইইউ’র এই তথ্যের মিল রয়েছে। চীনের তথ্যমতে, ২০২০ সালে ইইউ’র সাথে চীনের বাণিজ্য ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৯৬ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত ইইউ’র পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, চীনের সাথে ইইউর বাণিজ্য ঘাটতিও ১৯৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris