সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

নিজের মেয়েকেই বন্দি করে রেখেছে দুবাই’র শাসক

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : নিজের মেয়েকেই বন্দি করে রেখেছেন দুবাই’র শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার মেয়ে রাজকুমারী লতিফা নিজেই। মঙ্গলবার বিবিসি’র প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। লতিফার অভিযোগ- একটি বাগানবাড়িতে তার বাবাই তাকে বন্দি করে রেখেছেন। বাড়িটির দরজা ও জানাজা খোলা যায় না।

পুলিশ বাড়িটি পাহারা দেয়। ভিডিওতে তিনি জানান, নৌকায় পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এর আগেই তাকে আটক করে কমান্ডোরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। ওই ঘটনা সেসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল।


আরোও অন্যান্য খবর
Paris