পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে সুন্দর সুষ্ঠু আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয় ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ নির্বাচিত হন। গত শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভোট গ্রহণ করেন বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এই নির্বাচনে ১৪ জন ভোটারের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন অফিসার অধ্যক্ষ মোঃ আবুল কালাম ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষ ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সভাপতি পদে এ এস সুমন ৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ ৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম ৪ ভোট, নির্বাহী সদস্য পদে মিলন সরকার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। সহ সভাপতি পদে এ এস সুমন ৯ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি মোহাম্মদ বজলুর রশিদ ২ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বজলুর রশিদ ৮ ভোট তার নিকতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মাদ আলী ৩ ভোট, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম ৪ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি মিলন সরকার ২ ভোট এএস সুমন ২ ভোট এবং মোহাম্মাদ আলী ১ ভোট পান। নির্বাহী সদস্য পদে মিলন সরকার ৬ ভোট তার নিকতম প্রতিদ্বন্দি শফিকুল ইসলাম ২ ভোট নজমুল ইসলাম ঠান্টু ১ ভোট সোহানুর রহমান ১ ভোট এবং খান মামুন ১ ভোট পান।