শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক

Paris
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে। শুক্রবার (১৫ মে) দুপুওে মাসব্যাপী ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ওমরপুর পূজা মন্দিরে প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমি শুধু প্রতিশ্রুতি প্রদান নয়, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে দেখাতে চাই। এই রাজশাহী মহানগরী আমাদের সকলের। রাজশাহী মহানগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে ওমরপুর পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নে সহযোগিতা কামনা করলে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মন্দিরের অবকাঠামো উন্নয়ন, প্রধান ফটক ও পাশের রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ওমরপুর পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীপক লাহিড়ী স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান ও মহানগর রিক্সা ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন কালু। এ সময় শাহ মখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris