সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

রাজশাহী রেল স্টেশনের টিকেট ভেন্ডিং মেশিনের ব্যবহার নেই!

Paris
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে ‘টিকিট ভেন্ডিং মেশিন’ স্থাপন করা হয়েছে। মে মাসে স্থাপন হলেও জুন মাসে সেটির অফিসিয়ালি উদ্বোধনের কথা ছিল। নানা কারণে সেটি আজও সম্ভব হয়নি। উপায়ন্তর না দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালু করে জুন মাসের প্রথম সপ্তাহে। প্রায় ৪ মাস অতিবাহিত হলেও যাত্রী ও সেবাগ্রহীতারা সেই ভেন্ডিং মেশিন থেকে একটি টিকেটও ক্রয় করেনি বলে জানান মেশিনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারিরা। মোট দুটো টিকেট ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে স্টেশনের ভেতরে।

নগদ, বিকাশ, রকেট ও উপায় এ্যাপস্ ব্যবহার করে খুব সহজেই ট্রেনের টিকেট কাটার সুন্দর ব্যবস্থা থাকার পরেও কেনো যাত্রীরা সেখান থেকে টিকেট কাটছেনা প্রশ্নের কোন জবাব পাওয়া আসেনি দায়িত্বরতদের কাছ থেকে। বুথটির সার্বিক দিক জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে দেখভাল করছে ‘সওজ-সিনেসিস-ভিনসেন-জেভি’ নামের একটি আইটি ফার্ম।
বুথের পাশে টিকেট কাউন্টারে দাড়িয়ে থাকা যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে অনাগ্রহের কারণ। যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, এই বুখ থেকে যে টিকেট ক্রয় করা যায়, সেটি আমরা জানিইনা। বুথটির বহিরাবরণে বা বাইরের কোথাও কোন প্রকার স্টিকার না থাকার কারণে বোঝার কোন উপায় নেই যে এটি থেকে টিকেট ক্রয় করা যায়। যাত্রীদের কথা শোনার পর বুথটির ভেতরে গিয়ে সরেজমিনে পরীক্ষা করে দেখাযায়, কোন প্রকার ঝামেলা ছাড়াই অতিসহসায় সেই ভেন্ডিং মেশিন দিয়ে যে কোন গন্তব্যস্থানের টিকেট ক্রয় করা যায়। যাত্রীরা যে ট্রেন ও গন্তব্যে যাবে সেই বাটনে চাঁপ দিলেই ডিসপ্লেতে উঠে আসবে টিকেট ও ফাঁকা থাকা আসনের একটি চিত্র। অতঃপর ক্রেতার নাম্বারে আসবে একটি ওটিপি নাম্বার। সেটি যথাযথ নিয়মে ডায়াল করা মাত্রই আসবে ভেরিফিকেশন নাম্বার। সেটি ডায়াল করা মাত্রই নিজের মোবাইলের নগদ-বিকাশ কিংবা অন্যকোন এ্যাপস্ থেকে স্বয়ংক্রিয়ভাবেই এ্যাপস্ থেকে টাকা কর্তন সাপেক্ষে বুথ থেকে বেড়িয়ে আসবে গন্তব্যে যাবার টিকেট। কোন প্রকার ঝঁক্কিঝামেলা ছাড়াই এতো সহজে টিকেট কাটার ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ করলেও প্রয়োজনীয় প্রচার প্রচারণা কিংবা বুথের বাইরে সেটির ব্যবহারবিধি না লেখার কারণে যাত্রীরা আজ পর্যন্ত সেই সেবা থেকে দূরে সড়ে আছে। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও চলছে নানা কানাঘোষা।


আরোও অন্যান্য খবর
Paris