শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

তথ্য বিবরণী : নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান সভাপতিত্ব করেন। তথ্য আগামী দিনে শক্তিশালী কারেন্সি উল্লেখ করে সভায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য তা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। শুধু স্বাক্ষরতা বাড়ালেই হবে না ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে হবে। শুধু স্মার্টফোন বা ল্যাপটপ চালাতে জানলেই হবে না, এগুলো ব্যবহারে আরও স্মার্ট হতে হবে। তিনি বলেন, বর্তমানে অনেক নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। সেইসব সেবা পেতে হলে স্মার্ট হতে হবে। জনগণ যদি স্মার্ট হয় তা হলে কোনো দুর্নীতির অভিযোগ আসবে না। ফলে ঘুষ-দুর্নীতি কমে যাবে। সেবাপ্রত্যাশীরা স্মার্ট হলে দ্রুত দেশ এগিয়ে যাবে।
সভার শুরুতে উপপ্রধান তথ্য অফিসার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে বছরভিত্তিক লক্ষ্যমাত্রা তুলে ধরেন। আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং জেলা তথ্য অফিসের তথ্য অফিসার রূপ কুমার বর্মন বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris