শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Paris
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সারাদেশেই এখন অর্থনীতির একটি উন্নয়নের জোয়ার দৃশ্যমান হচ্ছে। সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, তাহলে সংবাদপত্রের কেন উন্নয়ন হবে না? রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আরো উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন রাসিক মেয়র গতকাল মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় দৈনিক রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও প্রকাশক আহসান হাবীব অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মুনীম ফেরদৌস, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলীউল আলম, বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাবির আইবিএর অধ্যাপক ড. হাছানাত আলী, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। পরে র‌্যাব-৫ এর অধিনায়ক, রাজশাহী কলেজ অধ্যক্ষ, আরইউজে, আরটিজেএ, এখন টিভি, মাছরাঙ্গা টেলিভিশন, রাজশাহী বিশ^বিদ্যালয় প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি. রাবি সাংবাদিক সমিতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris