সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিশ্ব ভালোবাসা টুকিটাকি

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

সারা বিশ্বে ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় ১১০ মিলিয়ন গোলাপ বিত্রিপ্ত হয়। এর বেশির ভাগই লাল গোলাপ। কারণ লাল গোলাপকে ‘ভালোবাসার প্রতীক’ হিসেবে ধরে নেয়া হয়।

ধারণা করা হয়, সর্বপ্রথম ‘ভ্যালেন্টাইন কার্ড’ পাঠিয়েছিলেন ফরাসি নাইট ডিউক অব অরলি›স। টাওয়ার অব লন্ডনে বন্দী থাকা অবস্থায় ১৪১৫ সালে স্ত্রীকে কার্ডটি পাঠান তিনি।

১৮৪০ সালে মার্কিন যুত্তপ্তরাষ্ট্রে প্রথম ছাপানো ভ্যালেন্টাইন কার্ডের প্রচলন শুরু হয়।

এক সমীক্ষায় দেখা যায়, সম্প্রতি ইন্টারনেট ব্যবহার যত বেশি বাড়ছে ভ্যালেন্টাইন কার্ড আদান-প্রদান তত বেশি কমছে। এখন ভ্যালেন্টাইন শুভেচ্ছা ইন্টারনেট এবং মোবাইলেই বেশি আদান প্রদান করা হয়।

আúচর্য হলেও সত্য, বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই এখনো ভ্যালেন্টাই›স ডে কি তা পরি®কারভাবে জানে না।

ধারণা করা হয় প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ২০০ বিলিয়ন কার্ড বিনিময় করা হয়।

শেক্সপিয়রের নাটকের চরিত্র রোমিও-জুলিয়েটের শহর ভেরেনাতে প্রতি বছর হাজারখানেক ‘ভ্যালেন্টাইন’ কার্ড আসে এবং তা জুলিয়েটকে উদ্দেশ করে।

মার্কিন যুত্তপ্তরাষ্ট্রে শতকরা তিনজন ভ্যালেন্টাই›স ডে উপলক্ষে তাদের পোষা প্রাণীকে ভ্যালেন্টাই›স ডের উপহার দেন।

ভ্যালেন্টাইন ছিলেন রাজা দ্বিতীয় ক্লডিয়াসের আমলের একজন যাজক। ক্লডিয়াসের ধারণা ছিল, বিয়ে সৈনিকদের দুর্বল করে দেয়। ভ্যালেন্টাইন এ মতের বিরোধিতা করে গোপনে সৈনিকদের বিয়ের আয়োজন করায় ২৭০ খিষ্ট্রপূর্ব তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।-এমি-অন্তর


আরোও অন্যান্য খবর
Paris