সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় মিথ্যা প্রপাগাণ্ডা ও চরিত্র হননের প্রতিবাদে মানববন্ধন 

Paris
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, সাবাইহাট  : রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক সাজানো  মামলা, লিজকৃত বিল দখলের পাঁয়তারা, কাল্পনিক জাবের বাহিনী নাম দিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ও চরিত্র হনন, এবং আব্দুর রাজ্জাকের উপর শসস্ত্র হামলাকারীদের গ্রেপ্তার  দাবীতে মানববন্ধন করা হয়েছে ।  রবিবার (১৭ নভেম্বর)  বিকেল চার’টায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের  জ্যোতিনগঞ্জ- হলুদঘর পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শান্তিকামী  এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মৎস্য চাষী জাবের আলী সংবাদ কর্মীদের জানিয়েছেন, আমি দীর্ঘ ২৮ বছর যাবৎ মৎস্য ব্যবসা করে আসছি। জীবনে কারও ক্ষতি করি নাই। আমার কাছে থেকে চিহ্নিত একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কথিক জাবের বাহিনী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। এর পর যদি কেউ মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।  এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, মন্দিয়াল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবর আলী, জাহিদ হাসান আকাশ, বীরকয়া গ্রামের জেসমিন আরা, মৎস্য চাষী আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ সহ আশপাশের বেশ কয়েকজন কৃষক ও জমির মালিকরা।
মুঠোফোনে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কল দিলে তিনি ফোন তুলেননি। ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক বলেন, বাগমারায় কোন বাহিনীর অস্তিত্ব নেই। তবে জাবের আলী নামক ব্যক্তির বিলের মাছ ও সম্পদ রক্ষার জন্য আশপাশের গ্রামের বেশ কিছু লোকজন রয়েছে।  তিনি এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, আপনারাই বলুন,বাগমারায় কী কোন বাহিনী আছে ?  এসব কারণে পুলিশের উপর নানা চাপ রয়েছে। আপনারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে পারেন।


আরোও অন্যান্য খবর
Paris