বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

বিলসূতী বিল উন্মুক্তের দাবিতে মৎস্যজীবীদের

Paris
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রভাবশালী দখলদার সন্ত্রাসীদের কবল থেকে বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মৎস্যজীবী ও জমির মালিকরা মানববন্ধন করেছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় মৎস্যজীবী ওই বিলে মৎস্য আহারণ করে জীবন যাপন করে। সম্প্রতি বিলটি স্বার্থন্বেশী মহল ইজারা নেয়ার নামে পুরা বিলটি দখল নিয়ে বিলের ধারের মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা প্রদান করে আসছে। মাছ ধরতে গেলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। এ থেকে বাঁচতে বৃহস্পতিবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিলের ধারের কার্ডধারী শত শত মৎস্যজীবী ও জমির মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নের মাঝে বিলসূতি বিলের অবস্থান। বিলে প্রায় ৮ শতাধিক বিঘা জমি খাস থাকলেও অন্য জমি কৃষকদের মালিকানা রয়েছে। খাস জমি থাকায় ইজারা নিয়ে প্রকৃত মৎস্যজীবীরা প্রতিবারে মাছ দেয়। কিন্তু এবারে দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে স্থানীয় মাষ্টার সেলিম রেজা, মাষ্টার ফজলুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ স্থানীয় প্রভাবশালী ও চাকুরীজীবীরা লিজ নেয়ার নামে পুরা বিল দখল নিয়েছে। সরকারী কার্ডধারী মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী প্রামানিক, বাচ্চু প্রামানিক, মাসুদ রানাসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার জীবিকা নির্বাহ করছেন।
প্রভাবশালীরা বিল লিজ নেয়ার নামে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না। এতে মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। দ্বীপপুর গ্রামের বিলের জমির মালিক ইমরান হোসেন, জাহেদুর রহমান, লুৎফর রহমান, সাগর আলী, ফজের উদ্দিন, সামুর রহমান, ফেরদৌস শাহ, সৈয়দ আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, বিলের ৫শত বিঘার মত খাশ থাকলেও প্রভাবশালী ও স্বার্থান্বেশীমহল পুরা বিশাল বিলটি দখলদারি করছে। বিলটি কৌশল করে লিজ নেয়ার বিষয় অভিযোগ করেছেন তারা। অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকারসহ এলাকার জনসাধারনকে পানি ব্যবহারের সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে বিলটির বিষয়ে প্রতিকার চেয়ে মৎস্যজীবীরা বিভিন্ন দপ্তরে আবেদন করায় তাদেরকে মামলা দিয়ে শায়েস্তা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্ত প্রভাবশালী সেলিম রেজা ও তার সহযোগীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris