সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পশ্চিমবঙ্গে বোমা মিজানের ২৯ বছর কারাদণ্ড

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম কওসার ওরফে বোমা মিজানকে ২৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত বুধবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্ত এই রায় দেন। রায়ে পাঁচটি ধারায় মিজানকে পাঁচ বছর করে ও দুটি ধারায় দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সবগুলো ধারার সাজা একের পর এক কার্যকর হবে। এ মামলায় দণ্ডিতদের মধ্যে বোমা মিজানই সর্বোচ্চ সাজা পেলেন। বোমা মিজান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য। এর আগে, মামলায় অভিযুক্ত ৩৪ জনের মধ্যে ৩২ জন আদালতে দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris