সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

‘আগামী ৫ বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়ন করতে চাই’ : মেয়র লিটন

Paris
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি :
তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকাল সাড়ে ৪টায় নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাসিক মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আমি রাজশাহীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত মেয়াদে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কাজে বাধাগ্রস্থ হয়েছি। এবার সকল বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ৫টি বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়নে করতে চাই। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়টি। রাজশাহীবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা আমাকে ধৈর্য্য ধরেন, আমাকে সময় দিবেন, যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই, সেটি দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ জুন ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। গত ৩ জুলাই রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরআগে ২০০৮ থেকে ২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।#


আরোও অন্যান্য খবর
Paris