রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা

Paris
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী গণমূখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি; নিরব ঘাতককে জয় করি’। প্রধান অতিথি হিসেবে শনিবার (১৭ মে) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি এবং ৫ দিনব্যাপি বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন করেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী।
বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে উল্লেখ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে। ০৫ দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবার মাধ্যমে এ অঞ্চলের জনমানুষ উপকৃত হবে। এছাড়া এ আয়োজনের মাধ্যমে নিরব ঘাতক উচ্চ রক্তচাপের কুফল ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। পরবর্তীতে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাবিবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ এবং ডাঃ এস আই এম রাজিউল করিম, সিভিল সার্জন, রাজশাহী।
সেমিনার উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোল্লা মোঃ ইফতেখার হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস এম সায়েম। মূখ্য আলোচক হিসেবে ফাউন্ডেশন হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে এই সু-বিশাল আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব খন্দকার মিজানুর রহমান খোকন স্বাগত বক্তব্য রাখেন। সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মান্নান, সভাপতি, কার্যনির্বাহী পরিষদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। সভায় মুখ্য আলোচকসহ সেমিনার উপস্থাপনকারীগণের বক্তব্যে উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব ও কিডনীর ক্ষতির কারণ এর দিকগুলো উঠে আসে এবং উচ্চ রক্তচাপ রোধে জীবনযাত্রার মান উন্নয়ন, উচ্চ চর্বিযুক্ত খাবার এর পরিবর্তে মাছ ও পর্যাপ্ত শাকসবজি, সপ্তাহে অন্তত ০৫ দিন ৩০-৪০ মিনিট হাঁটা, খাবারে অতিরিক্ত লবণ পরিহার, মানসিক চাপ কমানো ও ধুমপান-মাদক সেবন হতে বিরত থাকলে উচ্চ রক্তচাপ এবং এর ক্ষতির কারণগুলো নিরসন সম্ভব। সভায় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-২ মোঃ হাসেন আলী ফাউন্ডেশনের আজকের এই সুন্দর আয়োজনের জন্য সকলকে সাধুবাদ জানান। সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ড. মোঃ হাবিবুর রহমান উল্লেখ করেন যে, উচ্চ রক্তচাপ প্রতিকার ও প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এছাড়া তিনি ফাউন্ডেশনকে আরো রোগীবান্ধব করার পরামর্শ দেন। সভাপতি তার সমাপ্তি বক্তব্যে উল্লেখ করেন, ফাউন্ডেশন হাসপাতাল প্রতিবারের ন্যায় উচ্চ রক্তচাপ দিবসে উচ্চ রক্তচাপের কারণ ও করণীয় সম্পর্কে লিফলেটের মাধ্যমে গণমানুষের সচেতনতা বৃদ্ধিসহ সতর্ক করার কাজ অব্যাহত রেখেছে এবং হাসপাতালের যাকাত ফান্ড হতে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় সাহায্য করা হচ্ছে। প্রফেসর মহাঃ হবিবুর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ফাউন্ডেশন হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলের হৃদরোগ চিকিৎসাসেবায় ক্রমশই আস্থার জায়গা সৃষ্টি করছে এবং অচিরেই এটি চিকিৎসার কেন্দ্রবিন্দু হবে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে অথবা অতিসাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং নিকট ভবিষ্যতে সকল শ্রেণীর মানুষের জন্য আরো সুলভ মূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য ফাউন্ডেশন হাসপাতালটি পরিকল্পনা গ্রহণ করছে যা অচিরেই বাস্তবায়িত হবে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, মোঃ এনামুল হক, ডাঃ মোঃ গাজীউল আলম রুমী, মোঃ আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সেমিনার ও আলোচনা সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মোঃ এনামুল হক ও ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ খাদিজাতুল কুবরা। ৫ দিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবার ১ম দিনে প্রায় ১০০ জনের উপর রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris