শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

পবার নতুন ইউএনও’র সাথে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের সাক্ষাৎ

Paris
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পবা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রতিনিধিবৃন্দ। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুজন ডেভিট গ্রেগরী, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট দিবা মার্থা পালমা। এছাড়াও এদিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর নতুন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত যোগদান করেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris