বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

রোগী ও বয়স্কদের সেবা দেবে রোবট

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস

বিশ্বজুড়ে দিন দিন স্বাস্থ্য খাতে সেবাদানকারীদের ঘাটতি বাড়ছে। অনেক দেশেই বাসায় রোগী ও বৃদ্ধদের সেবা দিতে প্রশিক্ষিত লোকজন পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতি সামাল দিতে এবার নতুন ধরনের রোবট এনেছেন নির্মাতারা। বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবট ভবিষ্যতে রোগী ও বয়স্কদের সেবায়  ভূমিকা রাখবে। এমনই একটি রোবটের নাম দেওয়া হয়েছে “নাডিন”। বাদামি চোখ ও লালচে চুলের রোবটটি দেখতে হুবহু মানুষের মতো।রোবটটি নির্মাণ দলে ছিলেন সুইজারল্রান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার রোবট-বিশেষজ্ঞ নাদিয়া ম্যাগনেনাট থালমান। তিনি  জানান, রোগী এবং বযস্কদের সেবা দিতে মানুষের চেয়ে বেশি সক্ষম নাডিনের মতো রোবট। নাডিন দিনে ২৪ ঘণ্টা কাজ করতে পারে। অন্যান্যের এতটা সময় নেই। সম্প্রতি নাদিয়া ম্যাগনেনাট যোগ দিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের একটি সম্মেলনে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ব্যবহার করে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনই এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনে নিজের তৈরি রোবট নাডিনকে নিয়ে নাদিয়া জানান, তিন বছর আগে সিঙ্গাপুরের একটি নার্সিং হোমের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিল নাডিন। এমনকি তাদের সঙ্গে গান ও খেলাধুলায়ও অংশ নিয়েছিল। ওই নার্সিং হোমে গিয়ে ভালো লেগেছিল বলে জানিয়েছে নাডিনও। রোবটটির ভাষ্য, “সেটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। আমি বৃদ্ধদের সঙ্গে আলাপ এবং তাদের কাজে সাহায্য করাটা উপভোগ করেছিলাম। আমি বিশ্বাস করি, অসহায় মানুষকে সেবাদানের ক্ষেত্রে রোবট একদিন বড় ভূমিকা রাখতে পারবে।” জেনেভার ওই সম্মেলনে নাডিনের মতো আরেকটি রোবট প্রদর্শন করা হয়েছে। “পিএআরও” নামের রোবটটি ডিমেনশিয়া ও পার্কিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris