ড্রেনের কাদামাটি ও গাছের পরিচর্যা ও পরিদর্শনে রাসিক প্রশাসক
নগরীর ৯নং ওয়ার্ডের শেখপাড়ায় ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরী ৯নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ড্রেনের কাদামাটি অপসারণ কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ এ কার্যক্রম পরিদর্শন করেন। তাদের খোজখবর নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এদিকে নগরীর সড়কের আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরী সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ কর্মীদের এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ কার্যক্রম ঘুরে দেখেন এবং নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় যথাযথভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। তিনি নগরীর সড়ক বিভাজক (আইল্যান্ড) ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছপালার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
