সর্বশেষ সংবাদ

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুধবার (১৪ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন- তোমাদের ভালো মানুষ হয়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ভালো ফলাফলের জন্য যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নিয়ে প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। সৃজনশীল ও মননশীল মেধা বিকাশের জন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়াও বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, একাদশ শ্রেণি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মেধা তালিকায় প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি বিভাগের ১০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরা মেহজাবীনকে কলেজের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris