রবিবার

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত

পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি

Paris
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা চেয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া নকল বন্ধে দেশের বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যক্তিগতভাবে তার সফরেরও পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালে নকল প্রতিরোধে অত্যন্ত সফলতা দেখিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এহছানুল হক মিলন। পরে সে ধারা ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে দেশের শিক্ষার মান নিয়ে জনগণের মধ্যে নানা ধারণা বিরাজ করছে। তাদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিপরিষদে শিক্ষামন্ত্রী হিসেবে একজন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি স্থান পেয়েছেন। ড. এহছানুল হক মিলন আগের বার যখন প্রতিমন্ত্রী ছিলেন, সে সময় ঝড়োগতিতে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়িয়েছিলেন। কয়েকদিন পরেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সাধারণ মানুষের প্রত্যাশা, সেবার তিনি বয়সে অনেক তরুণ ছিলেন। এখন অনেক পরিপক্ক। তার পক্ষেই সম্ভব নকল বন্ধ করে শিক্ষার হারানো মান ফিরিয়ে আনা। অর্থমন্ত্রীসহ অন্য মন্ত্রী-এমপিদের প্রতি লেখা চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত মাধ্যমিক পরীক্ষায় নকল প্রতিরোধ ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ বাস্তবায়ন এবং এ আইনকে সময়োপযোগী করে সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বদ্ধপরিকর। জাতীয় গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এ পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচনী এলাকার সকল পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবৈধ জমায়েত নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার বন্ধ সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। চিঠিতে আরও বলা হয়, আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সার্বিক সহযোগিতার মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris