সর্বশেষ সংবাদ
বাংলাদেশে নতুন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বিদেশী উদ্যোক্তারা সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : প্রধানমন্ত্রী জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু দুর্গন্ধে অতিষ্ঠ সাপাহার বাজার পচা আমে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ বুড়িদহ বাজারে আর বসে না শতবর্ষী রথযাত্রার মিলনমেলা নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং

দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ২৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে যুক্তরাজ্য

Paris
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যুক্তরাজ্যে বিদ্যমান বিভিন্ন স্কলারশিপের সুযোগ শীর্ষক তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রুয়েটের সিএসই ভবনে অবস্থিত সিএসই সেমিনার রুমে এই সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি উইমেন ইন এসটিইএম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এ্যন্ড ম্যাথমেটিক্স) স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সরকার আসিফ ইকবাল।
তিনি জানান, ছাত্রীরা উইমেন ইন এসটিইএম স্কলারশিপের আওতায় পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম তথা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। তারা ইউকের ৫ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। সাউথ এশিয়ার দেশগুলোর মধ্য থেকে ২৫ জন ছাত্রীকে এই স্কলারশিপ প্রদান করা হবে। এর পাশাপাশি পৃথক আরও তিনটি স্কলারশিপ রয়েছে যেখানে ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও আবেদন করতে পারবেন।
এসময় তিনি আরও জানান, এ্যপ্লিকেশন ও প্রোপোজাল পেপারে এআই এর ব্যবহারে সতর্ক হতে হবে। কারণ এখন খুব সহজেই এই বিষয়গুলো চিহ্নিত করা যায়। কাজেই আবেদনের ক্ষেত্রে নিজের মেধাকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সেশন পরিচালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। সেশন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris