৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর
জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু
বিজ্ঞাপন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২৫-২৬ অর্থ বছরের আয়-ব্যয় অনুমোদনসহ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুৃমোদন করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে অ্যাডহক কমিটির অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম। সভায় বাজেট পেশ করেন বাজেট প্রনয়ন কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সদস মোহা: সবুর আলী, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য পুলিশ সুপার প্রতিনিধি, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুসহ কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভার শেষ প্রান্তে জেলা প্রশাসক ও সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন বর্তমান সরকার খেলাধুলাই প্রাধান্য দিয়েছে কাজেই খেলাধুলাই আলোড়ন সৃষ্টি করতে হবে। জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা জাকজমকপুর্ন হতে হবে। আজ থেকেই এই প্রতিযোগিতার প্রচার প্রচারনা চলমান থাকবে। দেশবাসি জানতে পারে রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের আদলে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রক্রিয়া চলমান আছে বলে মত প্রকাশ করেন তিনি।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন