এফএনএস : আগামী রোজায় চিনির মূল্য সহনীয় রাখতে আমদানিকারকদের চার শতাংশ আগাম শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। চিনির মূল্যবৃদ্ধির লাগাম টানতে এ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ-সংক্রান্ত বিশেষ আদেশে গত রোববার সই করেছেন।
গতকাল বুধবার এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা এম এ মু’নেমএ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী নিবন্ধিত সুগার রিফাইনাররা এই সুযোগ নিতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এ আদেশ জারি করেছে এনবিআর।