বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েট ভিসির সাথে ভারতের সহকারী হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে সড়ক-জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা বাগমারায় আঙ্গুর চাষে সফলতার সম্ভাবনা চার মাসে অফিস করেছেন ৪ দিন নেসকো’র এমডি! পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ সোনাদিঘি মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহী ওয়াসার পাম্পগুলোতে অটোমেশন সিস্টেমেও লাভ হচ্ছে না, ম্যানুয়াল পদ্ধতিতেও খরচ কোটি টাকা! মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে : প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই টমাস অ্যালেন সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েট ভিসির সাথে ভারতের সহকারী হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ।
আলাপকালে উপাচার্য সহকারী হাইকমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সহকারী হাইকমিশনার তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।-প্রেস বিজ্ঞপ্তি

 


আরোও অন্যান্য খবর
Paris