শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

Paris
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে কর্মরত নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যমতের ভিত্তিতে ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (RWJA) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয়  সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ১০জন নারী সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের নামকরণ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সকলের সিদ্ধান্তক্রমে সংগঠণটির আহবায়ক মনোনীত হয়েছেন, ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার তানজিলা আক্তার মিমি, সদস্য সচিব হয়েছেন প্রসঙ্গ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার সামিয়া খন্দকার। এছাড়াও তিন সদস্যের নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে, বাংলার জনপদ টুয়েন্টি ফোর ডট কমের চীফ রিপোর্টার মাসুমা ইসলাম, পদ্মা টাইমস টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার শিখা আক্তার এবং দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা রোজি।
উল্লেখ্য, সংগঠনটির মূল লক্ষ্য, নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রেণী বৈষম্য দূরীকরণ, মাঠ পর্যায়ে নারী সাংবাদিকদের জাগ্রত করা, মর্যাদা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার/উপস্থাপন, পেশাগত ঐক্যে অবিচল থাকা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আহবায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করলো ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’।


আরোও অন্যান্য খবর
Paris