সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করার উপায় কী?

Paris
Update : শুক্রবার, ১ জুলাই, ২০২২

এফএনএস আইটি : পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেইলিং সার্ভিস হলো গুগলের জিমেইল। বিশ্বের ১৮০ কোটি মানুষ অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে এই সার্ভিস ব্যবহার করেন। এরমধ্যে স্মার্টফোনের মাধ্যমে মেইলের কাজ করেন ৭৫ শতাংশ ব্যবহারকারী। এই ব্যবহারকারীদের সুবিধার জন্য জিমেইলে এবার অফলাইন সেবা চালু করেছে গুগল। গুগল জানিয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই এখন থেকে ব্যবহারকারীরা ইমেইল ওপেন, রিপ্লাই এবং ইমেইল সার্চ করতে পারবেন। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ নেই কিংবা সংযোগ দুর্বল সেসব এলাকায় এই সুবিধা খুবই উপকারী হবে।

অফলাইনে জিমেইল সেবা ব্যবহার করবেন যেভাবে

১. অফলাইন সুবিধা ব্যবহার করতে অবশ্যই ক্রোম ব্রাউজার লাগবে। এই সুবিধা ইনকগনিটো মোডে কাজ করবে না। এ কারণে ক্রোম ব্রাউজার এবং স্বাভাবিক মোড নিশ্চিত করতে হবে।
২. ক্রোম থেকে জিমেইলে প্রবেশ করুন।
৩. সেটিংস অপশনে যান।
৪. এখানে ‘সি অল সেটিংসে’ ক্লিক করুন।
৫. এ পর্যায়ে ‘অফলাইন’ অপশন পাবেন। এখানে ক্লিক করুন।
৬. এবার এনাবল অফলাইন মেইল নামে একটি অপশন আসবে। এটিতে ক্লিক করতে হবে।
৭. সবশেষে কয়দিনের মেইল আপনি অফলাইনে পড়তে চান তা নির্দিষ্ট করতে পারবেন।
সূত্র: বিজনেস টুডে

 


আরোও অন্যান্য খবর
Paris