সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে দুই মাসের জন্য যুদ্ধবিরতি

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। জাতিসংঘ বলছে, যুদ্ধে নিহতদের মধ্যে ৬০ শতাংশ মারা গেছে ক্ষুধাসহ স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানির অভাবে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অনেক মুসলিম দেশে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি (যুদ্ধবিরতি) অবশ্যই গুরত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটিই যথেষ্ট নয়। যুদ্ধিবিরতি অবশ্যই মেনে চলতে হবে।’ সৌদি আরবের রিয়াদে শান্তি আলোচনার দ্বিতীয় দিন শুক্রবার এ যুদ্ধবিরতির ঘোষণা দেন জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনে অভ্যন্তরীন ও সীমানাজুড়ে সব ধরনের স্থল, নৌপথে সামরিক অভিযান ও বিমান হামলা বন্ধ করতে পক্ষগুলো সম্মত হয়েছে।’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি নিয়ন্ত্রিত জোট ইয়েমেনের সরকারের সমর্থনে গত সাত বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে। অন্যদিকে, হুতি বিদ্রোহীরা সৌদি আরবসহ তাদের জোটভুক্ত দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris