সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

কোটি কোটি টাকা দামের সুইস ঘড়ি জব্দ করেছে রাশিয়া

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

এফএনএস : মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা) মূল্যের বিলাসবহুল অডেমারস পিগুয়েট ঘড়ি জব্দ করেছে রাশিয়ার কর্মকর্তারা। সুইস গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার কাস্টমস নিয়ম লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তা পরিষেবা এজেন্টরা একটি দোকান থেকে সুইস ঘড়িগুলো জব্দ করে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোতে যোগ দিতে সুইজারল্যান্ড তার ঐতিহ্যগত নিরপেক্ষতা ত্যাগ করার মাত্র কয়েকদিন পর এই ঘটনাটি ঘটেছে। সুইস কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

তবে রাশিয়া সরকার বলছে, সুইজারল্যান্ডের বিলাসবহুল রপ্তানির ক্ষেত্রে নতুন এই নিষেধাজ্ঞা কিছু ব্যবসায়ের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুইজারল্যান্ডের সংবাদপত্রের মতে, রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবার এজেন্টরা মস্কোতে অডেমারস পিগুয়েটের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে কাস্টমস নিয়ম লঙ্ঘনের অভিযোগে ঘড়িগুলো জব্দ করেছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, বিলাসবহুল এই সুইস ব্র্যান্ড ঘোষণা দেয় তারা রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং তাদের ওয়েবসাইট দেশটির রাজধানীতে তাদের দুটি বুটিককে সাময়িকভাবে বন্ধ বলে উল্লেখ করে।


আরোও অন্যান্য খবর
Paris