সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

ঐক্য জোরদার করতে ইউরোপ যাচ্ছেন বাইডেন

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

এফএনএস : পশ্চিমা বিশ্বের সাথে ঐক্য আরো জোরদারের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার ইউরোপ সফরে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপও তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক সম্পর্ক ছিল। কিন্তু বাইডেন এসে ইউরোপের সাথে ঐক্য জোরদারে মনোযোগ দেন।

গত বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠেয় বৈঠকে তিনি এই সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করবেন। এ দিন তিনি ন্যাটো, জি-৭ গ্রুপ ও ইউরোপিয়ান কাউন্সিলের সাথে বৈঠক করবেন। এরপর গত শুক্রবার তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যাবেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, মিত্র ও অংশীদারদের সাথে যে ঐক্য তৈরি হয়েছে বাইডেন তা আরওু শক্তিশালী করার চেষ্টা করবেন।

এছাড়া রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো তীব্র করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে বাইডেন ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা নিয়ে ব্রাসেলস বৈঠকে আলোচনা করবেন। ন্যাটোতেও বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান জুলিভান। কারণ এপ্রিলেই ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের বৈঠক হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris