সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পালাইনি, কিয়েভেই আছি : জেলেনস্কি

Paris
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

এফএনএস : যুদ্ধের মধ্যে ভলোদিমির জেলেনস্কি দেশ ছেড়েছেন বলে রাশিয়ার নেতারা ইঙ্গিত করলেও তা নাকচ করেছেন তিনি। তিনি এক ভিডিও ভাষণে নিজের কিয়েভে অবস্থানের কথাই জানিয়েছেন বলে গতকাল শনিবার রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে। রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভইয়েস্লেভ ভলোদিন সম্প্রতি বলেছিলেন, জেলেনস্কি ইউক্রেইন ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। এর জবাবে জেলেনস্কি বলেন, “প্রায় প্রতিদিনই খবর আসছে যে আমি না কি ইউক্রেইন থেকে পালিয়েছি, কিয়েভ থেকে পালিয়েছি, আমার অভিস থেকে পালিয়েছি।

কিন্তু আমি এখানেই (কিয়েভে প্রেসিডেন্ট ভবন) আছি। আন্দ্রে বোরিশোভিচও (ইউক্রেইনের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা) এখানে আছে। আমরা কেউই পালাইনি। ভিডিওতে জেলেনস্কিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভবন থেকেই কথা বলতে দেখা যাচ্ছিল। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর থেকে ভার্চুয়াল মাধ্যমেই নিজের বক্তব্য-বিবৃতি দিচ্ছেন জেলেনস্কি। ইউক্রেইনের স্বাধীনতা রক্ষায় দেশবাসীর পাশাপাশি বিদেশিদেরও অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার বাহিনী ইউক্রেইনের উত্তর-দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি রাজধানী কিয়েভেও ব্যাপক গোলাবর্ষণ করেছে।

ইউক্রেইনের নেটোতে যোগ দেওয়ার আগ্রহের প্রতিক্রিয়ায় রাশিয়ার আক্রমণ হলেও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটটির বর্তমান ভূমিকারও কড়া সমালোচনা করেছেন জেলেনস্কি। আক্রান্ত ইউক্রেইনে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠায় নেটো তৎপর না হওয়ায় শুক্রবার এক টিভি ভাষণে জেলেনস্কি বলেন, আজ থেকে যত মানুষ মারা যাবে, তার জন্য আপনারাই (নেটো) দায়ী থাকবেন। নেটোকে দুর্বল, দিকভ্রান্ত আখ্যায়িত করে বলেন, মনে রাখতে হবে, ইউক্রেইন যদি না টিকে, তবে ইউরোপও রক্ষা পাবে না। ইউক্রেইনের যদি পতন ঘটে, তবে ইউরোপের পতনও অবশ্যম্ভাবী।


আরোও অন্যান্য খবর
Paris