সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা

Paris
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সীমান্ত এবং নাটোর সদর থানার সীমান্ত এলাকা গাওপাড়া ঢালানে মোঃ রান্টু শাহ এর উদ্দ্যেগে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপি এবং নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচি পালন করে। প্রথমে বিক্ষোভ মিছিলে বের করে ঢাকা-রাজশাহী মাহাসড়ক প্রদক্ষিণ করে গাওপাড়া ঢালানে পথ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পুঠিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জলিল মোল্লা, মোঃ আবু তাহের, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক মুকতারুল ইসলাম টিটু, মোঃ রান্টু শাহ এবং কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী সাহা, সাধারণ সম্পাদক শাখাওয়াত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার ভোররাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে গাওপাড়া ঢালালে একটি মিছিল করে। তার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris